ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টি ডটকম)- আরব আমিরাতের শারজায় অনুষ্ঠেয় দ্বিতীয় পিসিএল টুর্নামেন্টে খাবার সরবরাহ করবে স্থানীয় রেস্তোরাঁ মালঞ্চ।
বৃহস্পতিবার শারজায় মালঞ্চ রেস্তোরাঁর স্বত্বাধিকারী প্রবাসী প্রকৌশলী পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে পিসিএল কর্তৃপক্ষ।
পিসিএল ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শারজায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিএল ফাউন্ডেশনের সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন আলমগীর ও পিসিএল সদস্য আবুল হাশেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচএস/২২১৫ ঘ.
bdnews24