ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্রী সংস্থার আরো এক কর্মীকে আটক করেছে ইডেন কলেজে কর্তৃপক্ষ।
কলেজকে কেন্দ্র করে ছাত্রী সংস্থা ও হিযবুত তাহরীরর ঘাঁটি গাড়তে চায় বলে মন্তব্য করেছেন কলেজ-অধ্যক্ষ মাহফুজা চৌধুরী।
লাদেনের ছবি ও ছাত্রী সংস্থার কাগজপত্রসহ আটক হওয়া শিক্ষার্থীর নাম ইসরাত জাহান। তিনি গণিত চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
শনিবার আটক ছাত্রীসহ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উল্লেখিত মন্তব্য করেন অধ্যক্ষ। তিনি জানান, ইশরাত ইসলামি ছাত্রী সংস্থার পাশাপাশি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
ইশরাতকে পুলিশে হস্তান্তর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কলেজ-কর্তৃপক্ষ।
নিজেকে ছাত্রী সংস্থার সাবেক কর্মী উল্লেখ করে ইশরাত জানান, এখন তার সঙ্গে ছাত্রী সংস্থার যোগাযোগ নেই। হিযবুত তাহরীরের কোন কার্যক্রমে তিনি জড়িত নন।
মাহফুজা চৌধুরী বলেন, বেশ কিছু দিন যাবত কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে ছাত্রী সংস্থা ও হিযবুত তাহরীর কার্যক্রম চালাচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ আসছিলো।
এ প্রেক্ষিতে বৃহস্পতিবার কলেজের সব প্রবেশপথ আটকে ক্যাম্পাস ও পাঁচ আবাসিক হলে তল্লাশি চালায় কলেজ-কর্তৃপক্ষ।
হিযুবত তাহরীরের বিপুল সংখ্যক প্রচারপত্র, প্রায় দুই হাজার জিহাদী বই উদ্ধার করা হয়। এছাড়া নামাজ ঘর থেকে এক ট্রাঙ্ক বিস্কুট, পোস্টার এবং ব্যানার লেখার উপকরণসহ বিভিন্ন কাগজ উদ্ধার করা হয়।
বইগুলোর অধিকাংশের লেখক মওদুদী, গোলাম আজম, নিজামী ও সাঈদীর মতো লেখকরা। এর মধ্যে লাদেনের লেখা কয়েকটি অনুদিত বইও রয়েছে।
প্রচারপত্রগুলো হিযবুত তাহরীর উলাইয়াহ কমিটির নামে প্রকাশিত। এগুলোতে ৫ ফেব্র"য়ারি তারিখ দেওয়া রয়েছে।
প্রচারপত্রে শেখ হাসিনাকে ভারত-মার্কিনের দালাল ও পিলখানা হত্যাকাণ্ডের সহযোগী আখ্যা দিয়ে তার সরকার অপসারণের ডাক দেওয়া হয়।
স
bdnews24