২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় লাখ জেলে পরিবারের জন্য বিশেষ খাদ্য সহায়তা

জাটকা নিধন বন্ধের লক্ষ্যে ২০টি জাটকাপ্রবণ জেলার ৯২টি উপজেলার প্রায় ১ লাখ ৬৫ হাজার জেলে পরিবারকে চার মাসের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 11:44 AM

Updated : 24 Aug 2022, 06:55 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা নিধন বন্ধের লক্ষ্যে ২০টি জাটকাপ্রবণ জেলার ৯২টি উপজেলার প্রায় ১ লাখ ৬৫ হাজার জেলে পরিবারকে চার মাসের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আনা হচ্ছে। চলতি মাসেই এ কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময়ে প্রতি পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল পাবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবে বৃহস্পতিবার সম্মতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ জন্য প্রায় ২০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়ারও অনুমোদন দিয়েছে তারা। একইদিন এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে নিশ্চিত করেন খাদ্য বিভাগের উপসচিব মুনির চৌধুরী। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শায়লা ফারজানা এ আদেশে স্বাক্ষর করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেব্র"য়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাস জাটকা ধরা বন্ধে সরকার এ বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করছে। এ বছর ১৫ শতাংশ বেশি লোককে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছর ২০টি উপকূলীয় জেলার ৯২টি উপজেলার ১ লাখ ৬৪ হাজার ৭৪০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ বছর ২১ হাজার ৪৮৮টি বেশি পরিবার এ কর্মসূচির সুবিধা পাবে। পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। বিগত চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সময় উপকূলীয় ২০টি উপজেলার এক লাখ ৪৩ হাজার ২৫২টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো। সেসময় জাটকা না ধরার বিকল্প হিসেবে জেলে পরিবারপ্রতি মাসে ১০ কেজি করে চাল দেওয়া হতো। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জেলে পরিবারপ্রতি খাদ্য সহায়তা দ্বিগুণ করার পরিকল্পনা হয়। এরপর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস একটি প্রস্তাব প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর কাছে পাঠান। এতে পরিবারপ্রতি ৪০ কেজি চাল দেওয়ার প্রস্তাব করা হয়। তবে আন্তঃমন্ত্রণালয় সভায় ৩০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার আদেশ জারি করে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মুনির চৌধুরী এবং জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশটি জেলা পর্যায়ে পৌঁছানোর পরই সংশ্লিষ্টরা চাল তুলতে পারবে। চলতি ফেব্র"য়ারি মাস থেকেই সহায়তা দেওয়া শুরু হবে। মে মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে। সরকার প্রতি বছরের নভেম্বর থেকে পরের মে মাস পর্যন্ত জাটকা ধরা বন্ধ রাখে। তবে ফেব্র"য়ারি থেকে মে এই চার মাস সঙ্কট থাকায় জেলে পরিবারকে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আনা হয় বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৭৪০ ঘ.