২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধি অধিকার আইন চূড়ান্তে বৈঠক শুরু

প্রতিবন্ধি অধিকার আইনের খসড়া চূড়ান্ত করতে মেহেরপুরে দুই দিনের এক সভা শুরু হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 11:43 AM

Updated : 24 Aug 2022, 06:55 PM

মেহেরপুর, ১৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধি অধিকার আইনের খসড়া চূড়ান্ত করতে মেহেরপুরে দুই দিনের এক সভা শুরু হয়েছে শুক্রবার। একইসঙ্গে এখানে একটি কর্মশালাও হচ্ছে। আগামীকাল কর্মশালা সমাপ্তি এবং প্রতিবন্ধি অধিকার আইনের খসড়া চূড়ান্ত হবে। মেহেরপুরের মুজিবনগরের পর্যটন মোটেলে যৌথভাবে সভা আয়োজন করেছে পার্লামেন্টারিয়ান্স ককাস অন ডিজএ্যাবিলিটি ও জাতীয় প্রতিবন্ধি ফোরাম। এতে সভাপতিত্ব করেন ককাসের আহ্বায়ক সাবেক আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি। তিনি জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন জানান, প্রতিবন্ধি অধিকার আইনের খসড়া চূড়ান্ত হবে এই সভায়। এটি পরে জাতীয় সংসদে পাশ হয়ে আইনে রূপ নেবে। কর্মশালায় সংসদ সদস্যরা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, প্রতিবন্ধিতা নিয়ে কর্মরত প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিসহ সারা দেশ থেকে একশ ১০ জন বিশিষ্ট নাগরিক এতে অংশ নিচ্ছেন। কর্মশালায় বক্তব্য রাখেন অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চেমন আরা বেগম এমপি, জয়নাল আবেদিন এমপি, আসমা জেরিন ঝুমু এমপি, ব্যারিস্টার আমীরুল ইসলাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, মেহেরপুর জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ, ব্যারিস্টার তানিয়া আমীর, মেহেরপুর পুলিশ সুপার ইকবাল হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ড্রাফটিং) বেগম নাসরিন বেগম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সচিব মোঃ শামসুজ্জামান ভূইয়া, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, এনজিও এসআরপিভি-র নির্বাহী পরিচালক শহীদুল হক বাদল, এডিডি দেশস্থ-র পরিচালক মোশারফ হোসেন, আইন মন্ত্র