২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের মাঝে বই বিতরণ জাসাস'র

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে বই বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 09:40 AM

Updated : 24 Aug 2022, 06:56 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে বই বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে উপস্থিত থেকে শিশুদের হাতে বই তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। 'শিক্ষার নির্মল পরিবেশ চাই'- এ স্লোগানে জাসাস তিনদিনব্যাপী কর্মসূচির শুক্রবার ছিলো দ্বিতীয় দিন। বই বিতরণের পর জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের করে জাসাস। এটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জাসাস সভাপতি এম এ মালেক ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহল কুদ্দুস তালুকদার দুলুও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩০ ঘ.