ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোটিশ গ্রহণ না করায় ঢাকা চিড়িয়াখানার কিউরেটর মোসাদ্দিক হোসেন এবং বোটানিক্যাল গার্ডেনের পরিচালক জায়েদ হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ তাদেরকে আগামী ২ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশও দেন।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ভেতর দিয়ে ড্রেজিং পাইপলাইন স্থাপন কেন বেআইনি হবে না
bdnews24