২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

মাদারীপুর শিশু একাডেমি চত্বরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শিশু একাডেমি চত্বরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকালে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে পুলিশ সদস্য মো. নজরুল ইসলামকে (৪৮) দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. কাইয়ুম সরদার। নজরুল মাদারীপুর ২ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল ছিলেন। ওসি কাইয়ুম সাংবাদিকদের জানান, আসমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন নজরুল। ওই সময় ক্যাম্পে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে মন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২৬ ঘ.