২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ২৮ মার্চ

জাটকা নিধন বন্ধে জনসচেতনতা তৈরিতে ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 12:01 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা নিধন বন্ধে জনসচেতনতা তৈরিতে ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। কর্মসূচির উদ্বোধন হবে ভোলায়। সপ্তাহব্যাপী কর্মসূচিতে আলোচনা সভা, শোভাযাত্রা হবে। সংবাদপত্রে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র। এ জন্য প্রায় ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান সাংবাদিকদের জানিয়েছেন। বুধবার মৎস্য ও প্রাণসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এক সভায় জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি ঠিক হয়। এ কর্মসূচির স্লোগান হচ্ছে- 'জাটকা মাছ ধরবো না, দেশের ক্ষতি করবো না'। ইলিশের প্রজনন বাড়াতে গত ২০০৩-০৪ অর্থবছর থেকে প্রতিবছর জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হচ্ছে। এ লক্ষ্যে বছরের দুটি সময় নদীতে ইলিশ শিকার নিষিদ্ধও থাকে। লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল ও ভোলায় সবচেয়ে বেশি জাটকা ধরা হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহে জাটকা নিধন না করতে জেলেদের উদ্বুদ্ধ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭৫৫ ঘ.