চাঁদপুর, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদী থেকে মঙ্গলবার রাতে ছয় হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড)।
সদর উপজেলার লগ্নিমারা চর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয় বলে কোস্টগার্ড কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান।
তিনি বলেন, "উদ্ধারকৃত জাল বুধবার সকালে শহরের ডাকাতিয়া নদীর পাড়ে পোড়ানো হয়েছে।"
এ সময় কোস্টগার্ডের স্থানীয় স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাইফুর রহমান ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অমিয় চন্দ্র ছাড়াও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, আটককৃত জালের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১১১৬ ঘ.
bdnews24