ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে সোমবার হিজরী রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে।
এ হিসাবে আগামী ২৭ ফেব্র"য়ারি ঈদে মিলাদুন্নবী পালন করা হবে।
সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ধর্ম সচিব আবদুর রব হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল ও বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/২১০২ ঘ.
bdnews24