২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অগ্নিকাণ্ডে ৫ দোকান ক্ষতিগ্রস্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 05:41 AM

Updated : 24 Aug 2022, 06:50 PM

মাদারীপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। উপজেলার দ্বিতীয়খণ্ড বাজারে রাত চারটার দিকে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. আবদুল জলিল জানান। তিনি বলেন, "রাতে দ্বিতীয়খণ্ড বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।" ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে কাপড়ের দোকান, লন্ড্রী, ফার্মেসী ইত্যাদি রয়েছে। শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এফএফ/১১৩৬ ঘ.