২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জামায়াত-শিবিরের গ্রেপ্তার ২৫

নীলফামারী শহরে ছাত্রলীগ ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও পুলিশ জামায়াতের ১৩১ জনকে আসামি করে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 01:30 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

নীলফামারী, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী শহরে ছাত্রলীগ ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও পুলিশ জামায়াতের ১৩১ জনকে আসামি করে মামলা করেছে। আসামিদের মধ্যে জেলা জামায়াতের আমিরসহ ২৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১৬ জনকে পুলিশ তিন দিনের হেফাজতে নিয়েছে। অপর ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার গভীর রাতে নীলফামারী থানায় মামলা দু'টি করা হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আরিফের করা মামলায় ১০৬ জনকে এবং নীলফামারী থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের করা মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে। দুই মামলাতেই প্রধান আসামি হলেন জেলা জামায়াতের আমির শাহ মোজাম্মিল হক। নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ১৬ জামায়াত নেতাকর্মীকে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে সাত দিন হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। বিচারক মনসুর আলম শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেন। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আল হেলাল একাডেমি ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার বিকালে ছাত্রলীগ জেলা জামায়াতের অফিস আল হেলাল একাডেমিতে হামলা করলে দু'দলের সংঘর্ষ চলে। এতে উভয় দলের শতাধিক নেতাকর্মী আহত হয়। ইটপাটকেল ও লাঠির আঘাতে সদর থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়। সংঘর্ষে আহত ছাত্রলীগের ২৩ জন কর্মী চিকিৎসা নিয়ে রাতে হাসপাতাল ছেড়েছেন। তবে জামায়াতের আহত আব্দুল হামিদ (৬০) ও শেরশাহ (৪৫) নীলফামারী হাসপাতালে এবং জেলা আমির শাহ মোজাম্মিল হক (৭০), আমানউল