২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াত-শিবিরের আটক আরো ২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী হত্যা ও হলে হামলার ঘটনায় জামায়াত ও শিবিরের আরো ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 12:21 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

রাজশাহী, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী হত্যা ও হলে হামলার ঘটনায় জামায়াত ও শিবিরের আরো ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শবিার রাত থেকে রোববার বিকাল পর্যন্ত নগরীর বোয়ালিয়া ও মতিহার থানা পুলিশ এ আটক অভিযান চালায়। এদিকে রাবি'র ছাত্র হত্যা ও হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তথ্য আহ্বান করেছে। বোয়ালিয়া মডেল থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুপুর ১২টার দিকে মহানগরীর শালবাগান এলাকায় জামায়াত-শিবির বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। পরে ওই এলাকার কয়েকটি ছাত্রাবাস থেকে ১১ জনকে আটক করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এছাড়া সকালে সপুরা এলাকায় শাকিল নামের এক শিবির নেতার বাড়ি থেকে কিছু জিহাদী বইসহ তাকে আটক করা হয়। তারা এখন বোয়ালিয়া থানায় রয়েছে। মতিহার থানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম, সবুজ মিয়া, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ওয়াসিম আকরাম নাহিদ এবং গ্রন্থাগারের কম্পিউটার অপারেটর ইকবাল হোসেন। বাকিদের নাম জানা যায়নি। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, রোববার ক্যাম্পাস থেকে শিবির কর্মী সন্দেহে তিন ছাত্রকে আটক করা হয়। এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে পোস্টার লাগানোর সময় উস্কানিমূলক কথা বলায় গ্রন্থাগারের কম্পিউটার অপারেটর ইকবাল হোসেনকে ধরে তারা পুলিশে দিয়েছে। বাকিদের নাম জানা যায়নি। এ নিয়ে জামায়াত ও শিবিরের ৮৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল। এদের মধ্যে রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ ৪৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত কমিটির তথ্য আহ্বান: রাবিতে ৮ ফেব্র"য়ারি রাতে সংঘটিত ঘটনা তদন্তে তথ্য আহ্বান করেছে তদন্ত কমিটি। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ফেব্র"য়ারি বেলা ২টার মধ্যে ওই দিনের ঘটনা স