২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা হামলায় আহত ২

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শনিবার সন্ধ্যায় বোমা হামলায় দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 07:43 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঝিনাইদহ, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শনিবার সন্ধ্যায় বোমা হামলায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিদ্যুৎ অফিসের সামনে সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান। আহতরা হলেন, মতি ও কাঠ ব্যবসায়ী আব্দুল মালেক। পুলিশ সুপার বলেন, "সন্ধ্যায় দুই ব্যক্তি দুটি বোমা ছুড়ে দৌড়ে পালানোর সময় এলাকাবাসী একটি খেলনা পিস্তলসহ এক ব্যক্তিকে ধরে ফেলে। বোমা হামলায় দুই পথচারী আহত হন।" আহতদের কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউল করিম জানান, আটককৃত ব্যক্তি একেক সময় একেক নাম বলছে। তার সঠিক পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৪১ ঘ.