২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের হাতাহাতি-ভাংচুর

মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা অধ্যক্ষের কক্ষসহ ক্যাম্পাসে ভাংচুর চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

মাদারীপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা অধ্যক্ষের কক্ষসহ ক্যাম্পাসে ভাংচুর চালায়। এর প্রতিবাদে ওই কলেজের শিক্ষকরা তিনদিন ক্লাস নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম সরদার সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে এই কলেজে ছাত্রলীগের দু'টি গ্র"পের মধ্যে বিরোধ চলে আসছে। দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে কলেজ ছাত্র সংসদের সভা চলাকালে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় একটি গ্র"প কলেজের হিসাব শাখার দরজা-জানালা, ফুলের বাগান, অধ্যক্ষের কক্ষ ভাংচুর করে। খবর পেয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) বিভূতিভূষণ ব্যানার্জির নেতৃত্বে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেবুন নাহার বলেন, অধ্যক্ষের কক্ষসহ ক্যাম্পাসে ভাংচুরের প্রতিবাদে শিক্ষকদের জরুরি সভায় রোববার থেকে মঙ্গরবার পর্যন্ত কলেজে কোনো ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলমান পরীক্ষা, ভর্তি ও বেতন পরিশোধসহ প্রশাসনিক কাজকর্ম চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৪৬ ঘ.