রংপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা শহরে শুক্রবার রাতে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মজিবুল ইসলাম (৪৫) এবং তার ন্ত্রী আফরোজা বেগম (৩০)।
রাত ৯টার দিকে শহরতলীর নিসবেতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধাপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক গোলাম কিবরিয়া জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মজিবুল তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে করে দিনাজপুর যাওয়ার সময় নিসবেতগঞ্জ এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত দুজনকে রংপুর সিএমএইচ এ নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।"
মজিবুলের বাড়ি রংপুর শহরের ভগিবালাপাড়া মহল্লায়।
পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৮ ঘ.
bdnews24