২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক মামলা: রেজ্জাকুলকে আরো ২ দিনের রিমান্ডে

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আরো দুইদিনের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 05:04 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আরো দুইদিনের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। পাঁচ দিনের হেফাজতে নেওয়ার সিআইডি'র আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হক দুই দিন মঞ্জুর করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি অশোক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ ট্রাক অস্ত্র খালাসের পূর্ব থেকে এ মামলায় গ্রেপ্তারকৃত আসামি রেজ্জাকুলের সঙ্গে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'উলফা'র সামরিক কমান্ডার পরেশ বড়