চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী কলেজের এক ছাত্রশিবির নেতা বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জে গুলিতে নিহত হয়েছে। পুলিশ দাবি করেছে, নিজেদের গুলিতেই এই শিবির নেতা মারা গেছেন।
নিহত হাফিজুর রহমান শাহীন (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি বলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ দাবি করেছে।
শাহীন রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং শিবিরের কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। রাজশাহী মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতিও ছিলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারিনডেন্ট (এসপি) নজরুল হোসেন সাংবাদিকদের জানান, শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে স্থানীয় জামায়াত নেতা তৌফিজুল ইসলাম তানুর বাড়িতে গুলিতে শাহীন মারা গেছেন।
রাজশাহীর বেশ কয়েকজন শিবির নেতা-কর্মী ওই বাড়িতে আশ্রয় নিয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
নজরুল বলেন, "রাত ২টার দিকে পুলিশ ওই বাড়ি ঘেরাও করার পর বাড়ির ভেতর থেকে একটি গুলি শব্দ শোনা যায়। পরে বাড়িতে ঢুকে শাহীনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় শাহীনের সঙ্গে থাকা আরো ৩/৪ জন শিবির নেতা পালিয়ে যান।"
তিনি দাবি করেছেন, পুলিশের গুলিতে নয়, শাহীন তার পক্ষের কারো গুলিতে নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহীনের বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী পুর্বপাড়ার পল্লী বিদ্যুতের কর্মচারী আব্দুল মান্নানের ছেলে।
এসপি নজরুল জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার ১৬ নম্বর আসামি ছিলেন শাহীন।
শিবগঞ্জ থানার ওসি ফজলুর রহমান জানান, এ ঘটনায় বাড়ির মালিক জামায়াত নেতা তৌফিজুলের ছেলে মাহফুজ রহমানের (২৭) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
মাহফুজ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের
bdnews24