২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে হাসিনা-আব্বাস বৈঠক

যাত্রাপথে এক ঘণ্টার জন্য ঢাকায় বিরতির সময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বিমানবন্দরে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 11:22 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাপথে এক ঘণ্টার জন্য ঢাকায় বিরতির সময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বিমানবন্দরে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিনিদের অধিকার এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থনের কথা তুলে ধরেন। যাত্রা বিরতি শেষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা ছাড়েন। তিনি জাপান থেকে এসেছিলেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী ও মাহমুদ আব্বাসের বৈঠক হয়। প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে বলেন, ফিলিস্তিনিদের অধিকার এবং ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় সোচ্চার ছিলো। বাংলাদেশ এখনো চায়, ওই অঞ্চলে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হোক। প্রেসসচিব জানান, মাহমুদ আব্বাসকে একটি নৌকার ছবি সম্বলিত চিত্রকর্ম উপহার দিয়েছেন শেখ হাসিনা। মাহমুদ আব্বাসও প্রধানমন্ত্রীকে জেরুজালেমের দৃশ্য সম্বলিত একটি চিত্রকর্ম উপহার দেন। বিকাল সোয়া ৩টার দিকে মাহমুদ আব্বাস বিমান থেকে নামলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের মাটিতে এটাই মাহমুদ আব্বাসের প্রথম পদার্পণ। তার পূর্বসূরি ইয়াসির আরাফাত কয়েকবার বাংলাদেশে এসেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/কেআরসি/এসএম/এফএফ/কিউএইচ/এমআই/১৭১০ ঘ.