ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ঘণ্টার যাত্রা বিরতিতে বৃহস্পতিবার বিকালে ঢাকায় নেমেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
জাপান থেকে পাকিস্তান যাওয়ার পথে দুপুর সোয়া ৩টার দিকে তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে বিমানবন্দরের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
আব্বাসকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিমানবন্দরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন তিনি।
এক ঘণ্টা পরই তিনি ঢাকা ছাড়বেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহির্প্রচারণা বিভাগ) সাদিয়া মুনা তাসনিম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের যাত্রা বিরতির কথা জানান।
মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের মাটিতে এটাই মাহমুদ আব্বাসের প্রথম পদার্পণ।
তার পূর্বসূরি ইয়াসির আরাফাত কয়েকবার বাংলাদেশে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/কেআরসি/এসইউএম/এমআই/১৫৪০ ঘ.
bdnews24