২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নামছেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার এক ঘণ্টার জন্য ঢাকায় আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 06:56 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার এক ঘণ্টার জন্য ঢাকায় আসছেন। জাপান থেকে ভারত ও পাকিস্তান যাওয়ার পথে যাত্রা বিরতিতে তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহির্প্রচারণা বিভাগ) সাদিয়া মুনা তাসনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিকাল ৩টায় বিমানবন্দরে মাহমুদ আব্বাসকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পরে তিনি মাহমুদ আব্বাসকে বিদায় জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১২৫০ ঘ.