ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেটের (কাস্টমস) কমিশনার মোহাম্মদ নূরুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে ওএসডি করা হয়। এছাড়া কাস্টমসসহ আরো কয়েকটি পদে কিছু রদবদল করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তাদের মধ্যে খুলনার মংলা কাস্টমস হাউজের প্রিন্সিপাল অ্যাপ্রেইজার নাজমুল হুদা এবং অ্যাপ্রেইজার আব্দুর রশিদকেও ওএসডি করা হয়। নাজমুল হুদা প্রিন্সিপাল অ্যাপ্রেইজারের চলতি দায়িত্বে ছিলেন।
এদিকে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম প্রোগ্রাম (এফএমআরপি) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক অজিত কুমার দেবনাথকে ডিপেনিং এমটিবিএফ অ্যান্ড স্ট্রেংদেনিং ফিন্যান্সিয়াল একাউন্ট্যাবিলিটি (ডিএমটিবিএফ) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। এফএমআরপি প্রকল্পটির কাজ স
bdnews24