২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন 'কাল' হলো কিশোর আলিফের

একটি মাত্র মোবাইল ফোনের জন্য প্রাণ দিতে হয়েছে কিশোর আলিফকে। তাকে হত্যার দায়ে গ্রেপ্তার দুইজন জিজ্ঞাসাবাদে পুলিশকে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 02:59 PM

Updated : 24 Aug 2022, 06:43 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মাত্র মোবাইল ফোনের জন্য প্রাণ দিতে হয়েছে কিশোর আলিফকে। তাকে হত্যার দায়ে গ্রেপ্তার দুইজন জিজ্ঞাসাবাদে পুলিশকে একথা জানিয়েছে। বুধবার নগরীর দামপাড়া ও দক্ষিণ খুলশী এলাকা থেকে বাদশা (২২) ও সেলিম (২০) নামের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি পাঁচ কেজি ওজনের বাটখারা, খুনের পর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন সেট এবং একটি রূপার চেনও জব্দ করে। নগরীর ওআর নিজাম রোড সংলগ্ন একটি ভাঙ্গারির দোকানের কর্মচারী আালিফকে (১৪) গত ৫ ফেব্র"য়ারি গ্রেপ্তারকৃত দুই আসামিসহ তিন যুবক বাটখারা দিয়ে মাথায় আঘাত ও গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বাদশা ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আলিফ হত্যাকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।" তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে- তারা তিনজন ৫ ফেব্র"য়ারি গভীর রাতে চুরি করতে ওই ভাঙ্গারির দোকানে ঢুকে মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে। এ সময় দোকানে ঘুমিয়ে থাকা আলিফ তাদের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন নিয়ে টানাটানি শুরু করে। এক পর্যায়ে চোরেরা তাকে বাটখারা দিয়ে মাথায় আঘাত এবং গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। এসআই মোহসিন জানান, এ ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/২০৫৮ ঘ.