মেহেরপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলার কুলবাড়িয়া সড়ক থেকে হোসেন ওরফে পিচ্চি হোসেন (২৫) নামে এক 'চরমপন্থী'কে গ্রেপ্তার করেছে র্যাব।
তার কাছ থেকে একটি অত্যাধুনিক শাটার গান ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
র্যাব-৬ এর কর্মকর্তা এএসপি আবুল কালাম আজাদ জানান, হোসেন চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) মেহেরপুর আঞ্চলিক কমান্ডার বলে জানায় র্যাব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্ত্র নিয়ে যাওয়ার সময় হোসেনকে গ্রেপ্তার করা হয়।"
হোসেন দীর্ঘদিন ধরে চরমপন্থীদের বোমা ও অস্ত্র সরবরাহ করে আসছিলো বলে র্যাব দাবি করছে।
হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামে।
গাংনী থানার ওসি সগীর মিয়ার বরাত দিয়ে র্যাব কর্মকর্তা আজাদ জানান, গ্রেপ্তারকৃত হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় দুটি হত্যাসহ একাধিক মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.
bdnews24