২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর গাড়িতে আগুন, নিহত ৩

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 07:14 AM

Updated : 24 Aug 2022, 06:44 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। দুর্ঘটনার পর ওই মাইক্রোবাসটিতে আগুন ধরে যায় বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন কমপক্ষে আটজন। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিমউদ্দিন মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে কেরানীহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, "কক্সবাজারগামী ওই মাইক্রেবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এর পরপরই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তিন যাত্রী।" আহতরা হলেন- তপু (২৭), দেলোয়ার হোসেন (৪০), মিজানুর রহমান (৩৬), সবুজ মিয়া (৩৯), আবদুস সাত্তার (৩০), আনোয়ার হোসেন (৫০), আবদুস সালাম (৩০) ও আলী আশরাফ (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা মহিম জানান, মাইক্রোবাসের যাত্রীরা গাজীপুরের টঙ্গী থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৩১১ ঘ.