২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিকের মামলায় মাহমুদুরের জামিন

মানহানির অভিযোগে তৌফিক ই ইলাহী চৌধুরীর দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 06:17 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে তৌফিক ই ইলাহী চৌধুরীর দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান মঙ্গলবার তার জামিনের আদেশ দেন। একই মামলার বিবাদি আমার দেশ প্রকাশক হাশমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহও আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। এর মধ্য দিয়ে মাহমুদুর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পেলেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে আমার দেশ'র বিরুদ্ধে ২০টির বেশি মামলা হয়। সর্বশেষ গত ১৯ জানুয়ারি তৌফিক ইলাহী নিজেই বাবিদ হয়ে মানহানির মামলা করেন। গত ১৭ ডিসেম্বর আমার দেশ-এ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সজীব ওয়াজেদ এবং তৌফিক ইলাহী ঘুষ নিয়ে বিনা দরপত্রে ৩৭০ কোটি টাকার একটি কাজ যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনকে পাইয়ে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২০০ ঘ.