২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আপা সংসদের চেয়ারগুলো আপনাকে ডাকছে'

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে 'আপা' সম্বোধন করে তাকে সংসদে ফেরার আহবান জানিয়েছেন যুগান্তরের প্রকাশক-সম্পাদক ও জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে 'আপা' সম্বোধন করে তাকে সংসদে ফেরার আহবান জানিয়েছেন যুগান্তরের প্রকাশক-সম্পাদক ও জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম। সোমবার বিকালে গুলশানের লেকশোর হোটেলে বিরোধী দলীয় নেতার চা-চক্রে সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে সালমা ইসলাম বলেন, ''আপা সংসদের চেয়ারগুলো আপনাকে ডাকছে। আপা আপনাকে অবশ্যই সংসদে আসতে হবে। কবে আসবেন আপনি?'' কবিগুরু রবীন্দ্রনাথের একটি গানের কলি উল্লেখ করে যুগান্তর সম্পাদক বলেন, ''যদি তোর ডাক শোনে কেউ না আসে একলা চলো রে। আপনাকে চেয়ারগুলো একলা থাকতে দিতে চাচ্ছে না, চেয়ারগুলো কাঁদছে।" এ সময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯২৪ ঘ.