পাবনা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আটঘরিয়া উপজেলার নাদুড়িয়া সড়াবাড়িয়া গ্রামে রোববার দুপুরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।
নিহতের নাম- মিয়ার উদ্দিন (৫৫)।
আহত হয়েছেন মিয়ারের ছেলে আনোয়ার (৩০) ও তার স্ত্রী নূরুন্নাহার (২৫)।
তাদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আনোয়ারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান।
তিনি সাংবাদিকদের জানান, নাদুড়িয়া সড়াবাড়িয়া গ্রামের মিয়ার উদ্দিনের সঙ্গে তার ভাই জয়নাল হোসেনের ছেলেদের বিরোধ চলছিল।
এর জের ধরে মিয়ার উদ্দিন ধারালো অস্ত্র নিয়ে জয়নালকে মারতে যান। জয়নাল দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
কিন্তু মিয়ার, আনোয়ার ও নুরুন্নাহার দরজা ভেঙ্গে জয়নালকে মারতে গেলে বটি দিয়ে তিনি এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। এতে মিয়ার ঘটনাস্থলেই মারা যান।
এসআই জানান, ঘটনার পরপরই জয়নাল পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24