২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গণপিটুনিতে নিহত ১

মাগুরার শ্রীপুর উপজেলায় শনিবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 05:49 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

মাগুরা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় শনিবার রাতে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাজাহান মিয়ার বাড়িতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ওই ব্যক্তি মারা যায় বলে পুলিশ জানিয়েছে। নাকোল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে ১০-১২ জনের সশস্ত্র একটি ডাকাত দল শাজাহানের বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দিতে গিয়ে শাজাহান, তার স্ত্রী জেসমিন আক্তার ও ছোট ভাই শাহজালাল মিয়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।" পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে এক ব্যক্তিকে ধরে ফেলে। অন্যরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়। ডাকাতদল ২ ভরি সোনা ও ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে শাজাহান মিয়া জানান। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪৭ ঘ.