২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আগুনে ৩টি গুদাম পুড়ে গেছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শনিবার রাতে আগুনে তিনটি তুলার গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 06:47 PM

Updated : 24 Aug 2022, 06:37 PM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শনিবার রাতে আগুনে তিনটি তুলার গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। পরে দমকল কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে তিনটি গুদামে রাখা প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে মালিকপক্ষ দাবি করেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বন্দর থানার উপ-পরিদর্শক হারুনার রশিদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধামগড় গোকুল দাসের বাগ টিটু ও আনোয়ারের তুলার গুদামে আগুন ধরে। খবর পেয়ে বন্দর দমকলের দুইটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪২ ঘ.