বান্দরবান, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার এ এইচ রাবার বাগান থেকে শনিবার দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাদের হেফাজতে থাকা একটি দেশে তৈরি বন্দুক ও দু'টি কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাইক্ষংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ আলম (৩২) ও আয়ুব আলী (২৫)। তাদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার পূর্ব বোমারখীল এলাকায়।
এসআই আতিকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নের এ এইচ রাবার বাগানের এই দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ আলমের ঘরের পাশে লুকানো একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায় হওয়ায় তাদের রামু থানায় হস্তান্তর করা হবে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24