২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সংঘর্ষে আহত ৭, বাড়ি ভাংচুর

নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

নড়াইল, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় গ্রামের তিনটি বাড়িতে ভাংচুর হয়েছে। আহত রতডাঙ্গা গ্রামের অলিয়ার রহমান (৫৫), মিল্টন (২০), আহম্মদ (৪০), মোমিন (৩৫), ইকবাল (২০), মো. আহসান (৩৫) ও কাজলকে (২২) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মো. আহসান বলেন, সদর উপজেলার গন্ধর্বখালী গ্রামের সাইদার কাজী ও আলতাব শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুর ২টার দিকে সাইদার কাজীর লোকজন ওই জমিতে ধানের চারা রোপন করতে যাওয়ার পর আলতাব শেখের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে গ্রামের মো. আহসান, আবু তালেব মোল্যা ও হেমায়েত মোল্যার বাড়ি ভাংচুর হয় বলে তিনি জানান। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গন্ধর্বখালী গ্রামের একখণ্ড জমি নিয়ে পাশের রতডাঙ্গা গ্রামের দুই গ্র"পের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৪ ঘ.