২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে সাভারে সংঘর্ষে আহত ১৫

সাভারে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 10:56 AM

Updated : 24 Aug 2022, 06:38 PM

সাভার, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শনিবার সকালে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায় এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের। তিনি জানান, ইমান্দিপুর মহল্লার আব্দুর রহিমের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল সকাল ৮টার দিকে আবুল হোসেন মারুফের মালিকানাধীন ছোটবলিমেহের মৌজায় ১২ শতাংশ জমির ওপর নির্মিত টিনশেড বাড়ি দখল করতে যায়। সংঘর্ষে আহত আব্দুর রহিমের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকার বারেডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরো আছেন- মনোয়ারা বেগম, আকলিমা আক্তার, জহির ইসলাম, মজিবুর রহমান, আবুল হোসেন ওরফে মারুফ, জাহানারা বেগম, রিনা আক্তার, খোদেজা খাতুন, আব্দুর রহিম, আক্কেল আলী, কালু মিয়া। এদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আক্কেল আলী ও কালুমিয়া নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই আবু তাহের। মারুফের বোন আকলিমা আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির মহিলা সদস্যদের মারধর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৫২ ঘ.