নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মন্দিরে হামলা চালিয়ে ছয়টি প্রতিমা ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাতে মোগড়াপাড়া ইউনিয়নের আশরাফদি গ্রামে কালী মন্দিরে ওই হামলা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী।
সন্ত্রাসী হামলায় পাঁচজন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, পূজা চলার সময় গ্রামের কিশোর কুমারের সঙ্গে ওই গ্রামের রাকিবুল ও রহমত, সুজনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাতে ৩০/৩৫ জন মন্দিরে হামলা চালায়।
হামলাকারীরা প্রতিমার পাশাপাশি হিন্দু স
bdnews24