২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বনভোজনে সাভার আসছেন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনভোজনে সাভার আসছেন শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 03:04 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

সাভার, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনভোজনে সাভার আসছেন শনিবার। সাভারের অরণ্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এই বনভোজন হচ্ছে। বনভোজনে প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যও যোগ দেবেন। এ উপলক্ষে অরণ্যালয়সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাভার থানার ওসি নাসির উল্যাহ। তিনি জানান, দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন পিকনিক স্পট অরণ্যালয়ে এসে পৌঁছাবেন। এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আসবেন। ওসি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ, র‌্যাব ও এসএসএফ। এছ্ড়াা ২/৩ দিন থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা অরণ্যালয়সহ আশপাশের এলাকায় নজরদারি করছে। বিভিন্ন জেলা থেকে আসা সাড়ে ১৩শ' পুলিশ সদস্য আমিনবাজার থেকে অরণ্যালয় পর্যন্ত সড়কের দুপাশে নিয়োজিত থাকবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.