২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল-ঢাকা বাস ধর্মঘট প্রত্যাহার

শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজির প্রতিবাদে বরিশাল থেকে ঢাকার গাবতলী রুটের বাস মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 06:42 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজির প্রতিবাদে বরিশাল থেকে ঢাকার গাবতলী রুটের বাস মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হয়েছে। ফলে শুক্রবার সকাল থেকে ওই রুটে বাস চলাচল করছে। গাবতলীভিত্তিক বরিশাল অঞ্চলের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. সালাউদ্দিন আহম্মেদ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত চাঁদা দাবি থেকে শ্রমিক ইউনিয়নের নেতারা সরে আসায় সকাল থেকে গাড়ি চলাচল আবার শুরু হয়েছে।" বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন অতিরিক্ত চাঁদা দাবি করছে- এ অভিযোগ তুলে বুধবার ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ। এ কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে দৌলতদিয়া হয়ে গাবতলী বাস টার্মিনালগামী বাস চলাচল দুই দিন বন্ধ ছিলো। তবে মাওয়া হয়ে সায়েদাবাদ রুটের গাড়িগুলো চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩০ ঘ.