২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ১০ লাখ একর জমি বেদখল

সরকারের ১০ লাখ ১০ হাজার একর জমি বেদখল বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 11:29 AM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ১০ লাখ ১০ হাজার একর জমি বেদখল বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বৃহস্পতিবার সংসদে এ তথ্য জানান। সবচেয়ে বেশি বেদখল জমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। সরকারি জমি পুনরুদ্ধারে সব জেলা প্রশাসককে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "জমি পুনরুদ্ধার চলমান প্রক্রিয়া। জেলা প্রশাসকরা নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছেন।" ঢাকা বিভাগে ১ লাখ ৭৮ হাজার ৮২৬ একর, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৬ হাজার ৭১৩ একর, রাজশাহী বিভাগে ৫২ হাজার ২৬০ একর, খুলনা বিভাগে ৮৪ হাজার ৭৫৭ একর, বরিশাল বিভাগে ৩৯ হাজার ৬৬১ একর এবং সিলেট বিভাগে ৫৫ হাজার ৯৫৪ একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে। ঢাকা বিভাগ : প্রায় ৪৮ হাজার একর খাস (কৃষি/অকৃষি) জমি, প্রায় ১ লাখ ২৯ হাজার একর অর্পিত সম্পত্তি এবং দেড় হাজার একরের বেশি সরকারি প্রতিষ্ঠান বেদখল রয়েছে। চট্টগ্রাম বিভাগ : বেদখল রয়েছে প্রায় সাড়ে তিন লাখ একর খাস জমি। প্রায় অর্ধ লাখ একর অর্পিত সম্পত্তি এবং প্রায় সাড়ে ২০ হাজার একর সরকারি প্রতিষ্ঠান অবৈধ দখলে রয়েছে। রাজশাহী বিভাগ : বেদখল খাস জমি ৪৫ হাজার একর, অর্পিত সম্পত্তি প্রায় সাড়ে ৪৭ হাজার একর এবং সরকারি প্রতিষ্ঠান ৯০ একর। খুলনা বিভাগ : সাড়ে ৫ হাজার একর খাস, প্রায় ৮০ হাজার একর অর্পিত সম্পত্তি বেদখল। বরিশাল বিভাগ : প্রায় ৩৫ হাজার একর অর্পিত সম্পত্তি এবং প্রায় ৫ হাজার একর খাস জমি বেদখল। সিলেট বিভাগ : প্রায় ৩৬ হাজার একর অর্পিত সম্পত্তি এবং প্রায় ২০ হাজার একর খাস জমি অবৈধ দখলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৭২০ ঘ.