২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৬০ মণ জাটকা আটক

চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে প্রায় ৬০ মণ জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 09:12 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চ থেকে প্রায় ৬০ মণ জাটকা আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়। বৃহস্পতিবার ভোররাতে ভোলা থেকে ঢাকাগামী এমভি বন্ধনে তল্লাশি চালিয়ে ৯ ঝুড়ি জাটকা পাওয়া যায়। সকাল ১১টার দিকে শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি মানিক-৮ থেকে ২ ঝুড়ি জাটকা আটক করা হয়। ১১টি ঝুড়িতে প্রায় ৬০ মণ আটকা ছিলো বলে খাজা মাসুম জানান। তিনি বলেন, "উদ্ধারকৃত জাটকা সকালে ৭৭ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।" তবে জাটকা আটকের সময় কাউকে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫১০ ঘ.