ঢাকা ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরায় রশিদুল ইসলাম (২৯) হত্যা ঘটনায় জড়িত সন্দেহে আটক চার জনের মধ্যে বুধবার দুই জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসংলগ্ন তথ্য পাওয়ায় দুই 'সাবেক জেএমবি সদস্য' মিজানুর রহমান ও জামালকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা এই হত্যাকাণ্ড সম্পর্কে অনেক তথ্য জানে বলেই আমরা ধারণা করছি।"
এছাড়া আটক অপর দুইজন দুলাল ও মোকাম্মেলকেও সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
এরা সবাই রশিদুলের সঙ্গে একই বাসায় থাকতেন।
জামাল নিজেও একসময়ে জেএমবির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ আশা করছে, নিহতের স্ত্রী আলিফ নূরের উল্লেখ করা তিন আসামি আল-আমিন, আকাশ ও নাদিমকে খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।
ওসি বলেন, "এসব জঙ্গিরা ছদ্মনামে লুকিয়ে রয়েছে বলে আমরা সন্দেহ করছি। তাদের গ্রেপ্তারে ঢাকার বাইরে কয়েকটি টিম কাজ করছে।"
সোমবার সকালে রাজধানীর উত্তরায় জেএমবি জঙ্গিদের ছুড়িকাঘাতে রাশিদুল নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জিএমএ/২০২৬ ঘ.
bdnews24