২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ এফ আর হল কমিটি বিলুপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হলে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের পর বুধবার ওই হলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 02:51 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হলে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের পর বুধবার ওই হলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান ফারুককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাত ৮টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সংগঠনের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সোমবার রাতে হলে সিট দখলকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় হলে প্রায় ২৫ জন আহত হয়। ঘটনার দু'দিন পর আহত একজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সাইদুজ্জামান ফারুকসহ নয়জনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেএফ/জিএনএ/২০৫৩ ঘ.