২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩১৮৫ পদে শিক্ষক নেই

দেশে সরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকসহ মোট ৩১৮৫ জন শূন্যপদ শিগগিরই পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 02:25 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকসহ মোট ৩১৮৫ জন শূন্যপদ শিগগিরই পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার জাতীয় সংসদে মন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ২৫০টি, সহকারি প্রধান শিক্ষক ৩৯১টি ও সহকারি শিক্ষকের ২৫৪৪টি পদ শূন্য রয়েছে। শূন্যপদ পূরণের বিষয়ে নাহিদ জানান, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদগুলো শিগগিরই পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। সহকারী শিক্ষকের শূন্যপদের ৬০০টি ইতিমধ্যে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ৮০টি ডাবল শিফটের জন্য সৃষ্ট ১৯২০টি সহকারী শিক্ষকের পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/২০১০ ঘ.