২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আগুনে ১০টি দোকান ক্ষতিগ্রস্ত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বুধবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও ২টি বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 07:24 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

পটুয়াখালী, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলায় বুধবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও ২টি বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রাত পৌনে ৩টার দিকে উপজেলা শহরের বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় এক সাংবাদিক কামরুজ্জামান জানান। তিনি বলেন, "বাজারে একটি হোটেলের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকান ও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে।" বাউফল থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কাপড়, হার্ডওয়ার ইত্যাদির দোকান। আগুনে ৩ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩২২ ঘ.