২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০১ নির্বাচনোত্তর নির্যাতনের তথ্য আহবান

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতা এবং সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের ঘটনা সম্পর্কে সবার কাছে তথ্য চেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতা এবং সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের ঘটনা সম্পর্কে সবার কাছে তথ্য চেয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার থেকে আগামী ২০ কার্য দিবসের এ সম্পর্কিত তথ্য-প্রমাণ তদন্ত কমিশনের রাজধানীর সার্কিট হাউস রোডের কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে বলে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডাকযোগে পাঠানোর ঠিকানা: প্রেসিডেন্ট, তদন্ত কমিশন, সেন্ট্রাল সার্কিট হাউস-সার্কিট হাউস রোড-ঢাকা। গত বছরের ৬ মে একটি মানবাধিকার সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতা এবং সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে দুই মাসের মধ্যে সরকারকে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইর্কোটের এমন নির্দেশের পর গত বছরের শেষের দিকে ওই বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করে সরকার। মঙ্গলবার তদন্ত কমিশনের সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০০১ নির্বাচন পরবর্তী সময়ে সহিংস ঘটনা, বসত বাড়ি উচ্ছেদ, ভূ-সম্পত্তি দখলসহ মানবতার বিরুদ্ধে অপরাধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, স