২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুজি নেতা সালাম রিমান্ডে

হরকাতুল জিহাদের (হুজি) প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত শেখ আব্দুস সালামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আট দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 06:50 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদের (হুজি) প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত শেখ আব্দুস সালামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আট দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। পুলিশের আবেদনে মঙ্গলবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ সময় দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা মো. আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চাওয়া হলেও আদালত আট দিন মঞ্জুর করেছেন। আফগানিস্তান ফেরত সালামকে গত বছরের ১ নভেম্বর গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ইসলামী ডেমোক্রেটিক পার্টির প্রধান। তাকে এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং সিপিবির সমাবেশে বোমা হামলার মামলাতে কয়েক দফা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সালাম সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১২৪০ ঘ.