সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি ঘের দখল ও লুটপাটের অভিযোগে সোমবার সাতক্ষীরার দেবহাটার ঢেঁপুখালি থেকে ৩৫ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ।
দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
আটকরা হলেন- দেবহাটা উপজেলার আশকারপুর গ্রামের আফসার আলী গাজী (৩২), জেহের আলী (২৬), রামনাথপুর গ্রামের সুজাত আলী (৪০), হাফিজুল ইসলাম (২২), আটশ' বিঘা এলাকার খগেন সরদার (৪০), খলিশাখালি এলাকার হারুনার রশিদ (২২), উত্তর পারুলিয়া গ্রামের ইউসুফ গাজী (৩৫), কোড়া গ্রামের আব্দুল করিম (২৬), ঢেঁপুখালি এলাকার কালাম সরদার (২০), শহিদুল ইসলাম (৩৫), হাফিজুল ইসলাম (২২), আব্দুল জলিল (৪৮), খায়রুল ইসলাম (২৬), চাঁদপুর গ্রামের বাবর আলী সরদার (২২), মহব্বত সরদার (৫১), কাঠমহাল গ্রামের শরিফুল ইসলাম (২৩), সাংবাড়িয়া গ্রামের জহুর আলী মোড়ল (২৬), বেজেরয়াটি গ্রামের রফিকুল ইসলাম গাজী (৩৯), সন্যাসীরচর এলাকার নবাব আলী (৩০), শিমুলবাড়িয়া গ্রামের ইসরাইল মোড়ল (২৪), কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের আফসার আলী মৃধা (৩৮), একই উপজেলার কাশিবাটি গ্রামের রুহুল আমিন (২৮), আল আমিন সরদার (২৩), বৈরাগিরচক এলাকার হাবিবা রহমান (৩২), সোনাতলা গ্রামের মুনসুর গাজী (৫৫), সেয়ারা গ্রামের ফারুক সরদার (২২), মনিরুল ইসলাম (২৬), ইন্দ্রোনগর গ্রামের মজিদ আলী বিশ্বাস (৩৫), তারালী গ্রামের ইদ্রিস আলী টাপালী (৩৬), বাবলু গাজী (২২), জাফরপুর গ্রামের সুজাত আলী (৫০), শ্যামনগর উপজেলার খানপুর গ্রামের ইব্রাহিম খলিল (৬৫), আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের নূরুল ইসলাম গাজী (২৮), খুলনার পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) ও সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সালাম (৩৫)।
দেবহাটা থানার ওসি শাহজাহান আলী বলেন, কিছুদিন আগে দেবহাটা উপজেলার ঢেঁপুখালি এলাকার তিন ঘের মালিক দেবিশহর গ্রামের কিংকর প্রসাদ স্বর্ণকার, সাংবাড়িয়া গ্রামের মিজানুর রহমান ও কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের শওকাত আলী পাড় দেবহাটা থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলায় বাদীরা আটকদেরসহ আরো কিছু আসামি বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর, এ বছরের ১৩ ও ১৪ জানুয়ারি তাদের চিংড়ি ঘের জবর-দখল করে লুটপাট চালানোর অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১০ ঘ.
bdnews24