২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ ছিলো আদালত অঙ্গনে

বছরের শুরুতেই বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় উচ্চ আদালতে। খুনিদের ফাঁসির রায় কার্যকরও হয়। এরপর বছরজুড়েই নানা ঘটনায় দেশের মানুষের চোখ ছিলো আদালতপানে। তবে শেষ ভাগে এসে বিচার বিভাগে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জরিপ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 02:52 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের শুরুতেই বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় উচ্চ আদালতে। খুনিদের ফাঁসির রায় কার্যকরও হয়। এরপর বছরজুড়েই নানা ঘটনায় দেশের মানুষের চোখ ছিলো আদালতপানে। তবে শেষ ভাগে এসে বিচার বিভাগে দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জরিপ নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। বঙ্গবন্ধু মামলার নিষ্পত্তি, ফাঁসি বঙ্গবন্ধু মামলায় আপিল বিভাগের ফাঁসির রায় পর্যালোচনায় দণ্ডিত পাঁচ জনের আবেদন ২৭ জানুয়ারি খারিজ করে সর্বোচ্চ আদালত। এর ফলে রায় কার্যকরে আইনগত বাধা দূর হয়। ২৮ জানুয়ারি মধ্যরাতেই কারাবন্দি পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর করা হয়। প্রথম দফায় সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিছুক্ষণ পর বজলুল হুদা ও মহিউদ্দিন আহমেদকে ফাঁসি দেওয়া হয়। শেষ ফাঁসি হয় একেএম মহিউদ্দিনের। পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন ২ ফেব্র"য়ারি খারিজ করে আপিল বিভাগ। ২০০৫ সালের ২৯ আগস্ট দেওয়া হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। এরপর ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। অবৈধ ঘোষণা করা হয় এইচএম এরশাদের সামরিক শাসনকেও। রায়ে বলা হয়, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের জারি করা সামরিক শাসন, এরপর থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারি করা সকল সামরিক আদেশ, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, সামরিক আইন আদেশ ও সামরিক আইন নির্দেশ অবৈধ। তবে ওই সময়ে জনস্বার্থে নেওয়া কোনো সিদ্ধান্ত বা কাজ ভবিষ্যত বিশৃঙ্খলা এড়ানোর জন্য মার্জনা করে উচ্চ আদালত। জেল হত্যার বিচার সম্পন্নের উদ্যোগ জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার সম্পন্নের উদ্যোগে গত ৭ নভেম্বর ওই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন শুরু হয়। শুনানিতে এ হত্যাকাণ্ডের পুনর্বিচারের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। অধিকাংশ আসামি আদালতের রায়ে খালাস পাওয়ায় এর পুনর্বিচারের বিষয়টি উঠে এসেছে। চার নেতার সন্তান আওয়ামী লীগ নেতারা সে দাবি করে আসছেন। তাহেরের গোপন বিচারের নথি তলব ২৩ অগাস্ট মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। পাশাপাশি তাহেরের গোপন বিচারের জন্য জারি করা সমারিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও তাহেরের ফাঁসি কার্যকর করাকে কেনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ এ বিষয়ে একটি রিট আবেদনে এ আদেশ হয়। টিআইবির জরিপ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২৩ ডিসেম্বর এক জরিপ প্রতিবেদনে জানায়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। এ জরিপ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনায় ২৬ ডিসেম্বর চট্টগ্রাম ও কুমিল