২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার দুই ব্যবসায়ী উদ্ধার হয়নি

অপহণের তিনদিন পরও চুয়াডাঙ্গা জেলার দুই সহোদহর ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঝিনাইদহ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহণের তিনদিন পরও চুয়াডাঙ্গা জেলার দুই সহোদহর ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি। বুধবার রাতে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ী লিটন (৪০) ও তার ভাই আব্দুল মজিদকে (৩৪) অপহরণ করে দুর্বৃত্তরা। মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলামের দুই ছেলে লিটন ও মজিদ বুধবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে গড়গড়ি গ্রামের বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে। আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বলেন, পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে। তবে কেউ এখনো মামলা করেনি বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা বলেন, তারা জানতে পেরেছেন অপহরণকারীরা মোবাইল ফোনে বৃহষ্পতিবার ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে অপহৃতদের হত্যা করার আশঙ্কায় পরিবারের কেউ পুলিশের কাছে মুখ খুলছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৭ ঘ.