সিরাজগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে দুই দিনব্যাপী রবীন্দ্র মেলা শুরু হয়েছে।
শুক্রবার সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।
মেলা উপলক্ষে জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপিকা করুনা রাণী সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম, রবীন্দ্র সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহরাব আলী, মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভারত
bdnews24