কুষ্টিয়া, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, আলামপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী (৫৫) গ্রামের সোনা আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে শাহজাহানের সঙ্গে গ্রামের জলিল মেম্বারের বিরোধ দীর্ঘদিনের।
তিনি বলেন, "শুক্রবার সকাল ৮টার দিকে শাহজাহান তার জমি দেখতে শিমুলিয়া মাঠে যান। এসময় জলিল মেম্বার ও তার সমর্থক মতলেব, মাসুদ, অহিদ, আব্বাস ও সফিসহ ১০/১৫ জন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।
"স্থানীয়রা শাহজাহানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ওসি জানান, ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪৪৬ ঘ.
bdnews24