২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালী ওভারপাসে মাইক্রোবাসে আগুন

রাজধানীর মহাখালী ওভারপাসের ওপর একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ওভারপাসের ওপর একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। মাইক্রোবাসটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটলে ওভারপাস দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকল বাহিনীর দুটি ইউনিট ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নেভায় বলে জানিয়েছেন দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম। ঢাকার একটি বেসরকারি স্কুলের বাচ্চাদের আনা-নেওয়ায় এই মাইক্রোবাসটি ব্যবহৃত হতো। তবে ঘটনার সময় কোনো যাত্রী ছিলো না। তেজগাঁও থানার উপ-পরিদর্শক আবু জাফর খান জানান, আগুনে গাড়ির বেশিরভাগ অংশই পুড়ে গেছে। ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২২০৪ ঘ.